প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জেবুন্নেসা হাশেম (৭৬) গতকাল রোববার চট্টগ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ এশা রাউজান উপজেলায় নিজের বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। রাতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
জেবুন্নেসা হাশেম চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে প্রথমে চট্টগ্রাম অপর্ণাচরণ স্কুলে এবং পরে ১৯৬৩ সালে তিনি ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে যোগ দেন। তাঁর স্বামী এজাহারুল হক ২০১৩ সালে মারা যান। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসানের মা। বিজ্ঞপ্তি।