জেবুন্নেসা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আনসারুল হোসেনের স্ত্রী জেবুন্নেসা হোসেন পান্না (৭৫) গতকাল শনিবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্মজীবনে জেবুন্নেসা হোসেন ঢাকার লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও পরে খুলনার দৌলতপুরের হাজী মহসিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৭১ সালে তিনি শিক্ষকতা ছেড়ে রংপুরে চলে যান। তিনি দুই ছেলে, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় নীলফামারীর ভোগডাপুরিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।