জেমসের মামলায় সাউন্ডটেকের মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ডশিল্পী জেমসের করা মামলায় অডিও কোম্পানি সাউন্ডটেকের মালিক সুলতান মাহমুদকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর শহীদবাগের বাসা থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তিনি গতকাল শুক্রবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ১৯৯৭ সালে সাউন্ডটেক থেকে প্রকাশিত দুখিনী দুঃখ করো না অ্যালবামের মালিকানা স্বত্বের জটিলতা নিয়ে বংশাল থানায় মামলা দায়ের করেন জেমস। মামলার আসামি সুলতান মাহমুদকে তাঁর শহীদবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জেমস অভিযোগ করেন, ‘সুলতান মাহমুদ আমার সই জালিয়াতি করে কপিরাইট কার্যালয়ে দুখিনী দুঃখ করো না অ্যালবামের কপিরাইট রেজিস্ট্রেশন করার অপচেষ্টা করেন। ’সুলতান মাহমুদ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেমস সই জালিয়াতির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। বরং জেমসই চুক্তি অনুযায়ী আমার সঙ্গে প্রতারণা করেছেন।’