জেমসের সাহায্যে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বিএম স্কুল রোডের মুক্তিযোদ্ধা জেমস গাইন (হারু) সম্প্রতি ঢাকার শাহবাগ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর দুটি পা মারাত্মক জখম হয়েছে। আক্রান্ত হয়েছে তাঁর ফুসফুসও। তিনি বর্তমানে শমরিতা হাসপাতালে চিকিৎসক আবুল কালাম ও আলমের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর চিকিৎসায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় হচ্ছে। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে তাঁর পরিবার হিমশিম খাচ্ছে। এ অবস্থায় জেমসের পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: জোসেফাইন জয়িতা গাইন, ব্যাংক হিসাব নম্বর ১০৭-১০১-২৯৬৪৭৫, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা। বিজ্ঞপ্তি।