জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। আজ মঙ্গলবারও জেরার দিন ধার্য রাখেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর পক্ষে তাঁর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে জেরা করেন। জেরাকালে হিমাদ্রীর মৃত্যুর সংবাদ কীভাবে শুনতে পান, হিমাদ্রীর গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখেছেন কি না—এ রকম নানা প্রশ্ন করা হলে কোনোটির উত্তরে ‘হ্যাঁ’ আর কোনোটির উত্তরে ‘না’ বলেন সাক্ষী। পরে জেরা মুলতবি অবস্থায় রেখে পরবর্তী দিন ধার্য রাখেন আদালত। গত ২৭ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।