জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। আজ বুধবার জেরার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে গত সোমবার জেরা শুরু করেছেন। পরে জেরা মুলতবি রেখে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। গত ২৭ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ২৩ মে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।