প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে ৮ ডিসেম্বর থেকে জেরা শুরু করেছেন। রোববার তাঁর জেরা শেষ হয়েছে।