প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় পঞ্চম সাক্ষীকে জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আজ বুধবার জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিনকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবীর জেরা শেষ হলে শাহাদাত হোসেনের আইনজীবী জেরা শুরু করেন। জেরাকালে সাক্ষী এখতিয়ার উদ্দিন বলেন, ঘটনার দিন নগরের পাঁচলাইশ মক্কী মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে পাশে শাহ সেলিম টিপুর বাসার সামনে লোকজনের শোরগোল শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন হিমাদ্রী মজুমদার অজ্ঞান অবস্থায় পড়ে আছেন।