প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ষষ্ঠ সাক্ষীর জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আজ বুধবার জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, ষষ্ঠ সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সাধারণ সম্পাদক জাওয়াদ আলীর জেরা অব্যাহত আছে। আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী তাঁকে জেরা করেন। জেরাকালে হিমাদ্রী শিকড়ের সঙ্গে কবে থেকে জড়িত, আদৌ শিকড়ের সদস্য কি না—এসব প্রশ্ন করা হয়। এ ছাড়া শিকড় সম্পর্কেও নানা প্রশ্ন করেন আইনজীবীরা। উত্তরে সাক্ষী জাওয়াদ আলী জানান, শিকড় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে।