জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার নবম সাক্ষী নিহতের বাবা প্রবীর মজুমদারকে আসামিপক্ষের আইনজীবীর জেরা অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা করা হয়। আদালত আজ বুধবার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, আসামি শাহ সেলিম টিপুর আইনজীবীর জেরা শেষ হওয়ার পর শাহাদাত হোসাইনের আইনজীবী হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদারকে জেরা করেন। জেরাকালে আইনজীবীরা বলেন, হিমাদ্রী মাদকবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এ মামলায় আসামিদের ফাঁসানো হয়েছে। উত্তরে হিমাদ্রীর বাবা বলেন, হিমাদ্রী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সদস্য ছিল। মাদক নিয়ে বিরোধের জের ধরে তাঁকে খুন করা হয় বলে মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে হিমাদ্রী উল্লেখ করেছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।