জেরার পরবর্তী দিন ১৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আসামিপক্ষের জেরার তারিখ পেছানো হয়েছে। গতকাল বুধবার ধার্য দিনে কারাগার থেকে আসামি হাজির না করায় ১৯, ২০ ও ২১ ডিসেম্বর জেরার দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন। এ মামলার ৫১ আসামির মধ্যে ইতিমধ্যে ১৬ আসামির পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২২ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী আহত হন।