প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগের মামলায় বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল রোববার তাঁর জামিনের আবেদন নাকচ করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী। গতকাল জিনাত জেরিন আলতাফ তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। ৯ মার্চ রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে জিনাত জেরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিনাত জেরিন আলতাফের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে মামলা করেন রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তি।
আদালত প্রতিবেদক