জেল ও জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় আলীর বন্দর গ্রামে বাল্যবিবাহের অপরাধে গত মঙ্গলবার রাতে কনের বাবাসহ তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কনে ও তার মাকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে উপজেলার আলীরবন্দর গ্রামের মনির মৃধার মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে (১৫) মঙ্গলবার রাতে একই উপজেলার লাউপাড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে রাসেলের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও ইসরাইল হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কনের বাবা (৪৮), ভগ্নিপতি (৩৬), ঘটক সহিদুল ইসলাম (৩৪), কনে ও তার মাকে (৪৩) আটক করেন।