জেল খালে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের জেল খালের পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই অভিযানে ছোটবড় ১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়। র্যাব-পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ। বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসংক্রান্ত উচ্চ আদালতের একটি নির্দেশনা গত সপ্তাহে বরিশাল সিটি করপোরেশনে পৌঁছায়। ওই নির্দেশনায় নগরের মধ্যে প্রবাহিত জেলা খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।