জেল-জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চান্দনা চৌরাস্তা এলাকায় ভেজাল ও মেয়াদহীন খাবার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান চান্দনা চৌরাস্তায় এ অভিযান চালান। ব্যবসায়ী আবদুর রহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ী মোখলেছুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৯০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।