জেল-জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৈরী আবহাওয়ার মধ্যে নদীতে ট্রলার চালানোয় তিন মাঝিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী হাকিম তাহমিনা আক্তার ও হাসিনা বেগম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। তিন মাঝির প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় তিনটি ট্রলার জব্দ করা হয়। নৌ-নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া ভোলা-লক্ষ্মীপুর নৌপথে দুই মাঝির মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি ট্রলার জব্দ করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বশির উদ্দিন।