বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও যানবাহনে চাঁদাবাজির দায়ে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে দুটি আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। মাদক সেবনের দায়ে সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রানীনগর গ্রামের শফিকুল ইসলাম, শেরুয়ার বাবলু শেখ ও ধনকুন্ডির সুজাউদ্দোলা। এ ছাড়া শহরের কলেজ রোড এলাকায় চাঁদাবাজির দায়ে সাজা পাওয়া ব্যক্তি হলেন কলেজ রোড মহল্লার উত্তম কুমার সাহা।