প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভোটারদের টাকা দেওয়ার অপরাধে নয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এক ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থককে। গত সোমবার দুপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার পাঁচ্চর ইউনিয়নে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন জানান, সাখাওয়াত মোল্লার সমর্থকেরা নির্ধারিত সময়ের আগে মাইকে প্রচারণা চালিয়েছেন। সোমবার দিবাগত রাতে দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোতালেব ব্যাপারীর সমর্থক সুধাংশু বৈদ্যকে সাজা দেওয়া হয়।