প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে দুই নারীসহ ছয় মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। গত সোমবার ইউএনও রেজাউল করিম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান বলেন, আদালত নওগাঁর কিত্তিপুর গ্রামের এমরান হোসেনকে ছয় মাসের কারাদণ্ড, সান্তাহার সিভিল কলোনির নয়ন হোসেন, একই এলাকার নাজমা বেগম, রেহেনা বেগম ও রাকিব হোসেনকে ৫০০ টাকা করে এবং চা-বাগান এলাকার শাহিন হোসেনকে দেড় হাজার টাকা জরিমানা করেন।