জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শুকুন্দি ও হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ছোট শুকুন্দি এলাকার সজীব মিয়া (২২), রসুলপুর এলাকার মো. নইমুদ্দিন (৪৫), মো. আলম (২১) ও শিবপুরের সাতপাড়া এলাকার টিপু খান (২৭)। এর মধ্যে সজীব ও নইমুদ্দিনকে ৬ মাস করে এবং টিপু খানকে ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আলমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।