প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারে অভিযান চালিয়ে চারটি মুদিদোকান, দুটি বেকারি, দুটি রেস্তোরাঁ এবং দুজন মাংস বিক্রেতাকে মোট ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে সাধনা স্টোরের মালিক গোপাল অধিকারীর বিরুদ্ধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান।