জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল রাখার অপরাধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছয় যুবককে জেল-জরিমানা করা হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এনামুল আহসান মাদক সেবনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কাগজপত্র ছাড়া মোটরসাইকেল রাখার অপরাধে তিনজনের প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন ওমর ফারুক, রাশেদ সেখ, আবদুল হাই, শাহাব উদ্দিন, নূর আমিন ও আলামিন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।