জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ওই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ জানকীগাঁতী গ্রামের আমিনুল ইসলাম। দীর্ঘদিন ধরে আমিনুল নিজ বাড়ির বিদ্যুৎ-সংযোগ থেকে অবৈধভাবে তাঁর পাওয়ারলুম, পোলট্রি ফার্ম ও পুকুরে মাছ চাষের জন্য বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ঘটনা হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।