জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় পাসপোর্ট কার্যালয়ের চার দালালকে গ্রেপ্তার করেছে র্যা ব। পরে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মোহাম্মদ রানা, রিপন মিয়া, বাবুল মিয়া ও আল-আমীন। তাঁদের বাড়ি শহরের কাচারিপাড়া এলাকায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী হাকিম পদ্মাসন সিংহ। আদালত রানাকে এক মাসের কারাদণ্ড ও অন্য তিনজনকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।