জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার লীলারমেলা নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আ. গফ্ফার ওরফে গোলাম আলী, মো. মামুন ও জাফর ইকবাল। রাতেই তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত গফ্ফার ও মামুনকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনের দায়ে জাফর ইকবালকে ৫০০ টাকা জরিমানা করেন।
পঞ্চগড় প্রতিনিধি।