জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুর থেকে গত রোববার আটক ১৮-দলীয় জোটের ৬৩ নেতা-কর্মীর মধ্যে ১৮ জনকে তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে দুপুরে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এসব নেতা-কর্মীকে আটক করা হয়। জেল-জরিমানার দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফকে এক বছরের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।