জেল-জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে তিন জুয়াড়ি ও দুই মাদকসেবীর জেল-জরিমানা হয়েছে। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত তিন জুয়াড়িকে ৯০০ টাকা করে জরিমানা ও দুই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আটক ব্যক্তিরা হলেন ফেকু আহমেদ (৪৫), নূর আলম (৩০) ও শফিকুল ইসলাম (৪৮)। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলে অভিযান চালিয়ে পৌর সবজিবাজার এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করে। এঁরা হলেন গোলাম আজম (২৫) ও মো. সোহেল (২২)। আদালত পরিচালনা করেন ইউএনও শফিকুল ইসলাম।