প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদক বিক্রির অপরাধে রাসেল হাওলাদার (৩১) নামের একজনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ জুন দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ দক্ষিণচাঁদপুর গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ রাসেলকে গ্রেপ্তার করে। বিচারকার্য চলাকালে রাসেল আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেন।