প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিরুল ইসলাম তাদের জেল-জরিমানা করেন। গতকাল বুধবার দুপুরে নগরের শালবাগান এলাকায় অবস্থিত পাসপোর্ট কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো নগরের উপশহর এলাকার সোহেল রানা, সপুরা এলাকার সুমন আলী, ভাসানী সরদার ও শাহিন হোসেন, শালবাগান এলাকার শহিদুল ইসলাম ও গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার মনিরুল ইসলাম। এদের মধ্যে সোহেল রানা ও ভাসানীকে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সুমনের পাঁচ হাজার টাকা, শহিদুল, শাহিন ও মনিরুলের ২০০ টাকা করে জরিমানা করা হয়।