জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার তিনজনকে জেল ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী বিচারক পঙ্কজ দেবনাথ ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। রোববার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামের একটি মাঠে অশ্লীল নাচের আসরে আদালত অভিযান চালিয়ে দুঁপচাচিয়া উপজেলার এক শিল্পীকে (৩০) আটক করে সাত দিনের কারাদণ্ড দেন। একই রাতে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে অবৈধ লটারি খেলা চালানোর অভিযোগে দুজনকে এক দিন করে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে ধানগড়া বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন অভিযোগে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।