জেলহত্যা দিবসে নানা কর্মসূচি
সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সকাল ১০টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের দিনাজপুর-দশমাইল মহাসড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ, মোমিনুল হক, পলাশ চন্দ্র রায়, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, সাকিব ফয়সাল, নুর ইসলাম, নাজমুল হোসেন, মোমিনুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফাহিম হোসেন, মাহফুজ আহমেদ প্রমুখ।
বক্তারা জেলহত্যা ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নীলফামারী: সকাল ছয়টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মহফিল ও আলোচনা সভা হয়।
গাইবান্ধা: সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস-উল-আলম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ বকসী, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ, দপ্তর সম্পাদক সাইফুল আলম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আমিনুর জামান, শহর আওয়ামী লীগ সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর, জেলা যুবলীগ সভাপতি শাহীদ হাসান ও সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব, জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ প্রধান প্রমুখ।