জেলহত্যায় জিয়া জড়িত: আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।গতকাল বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, অতীতে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ন্যায়বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে জেলহত্যার সুবিধা ভোগকারী অভিহিত করে বলেন, খালেদা জিয়া ও তাঁর স্বামী জিয়াউর রহমান কখনো জেলহত্যার বিচার চাননি। হত্যাকাণ্ডের সুবিধা তাঁরাই ভোগ করেছেন। জেলহত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তিনি কেবল সংশ্লিষ্ট আইনজীবীদের নয়, মূল চক্রান্তকারীদেরও বিচার দাবি করেন।