প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় সংগঠনের দুই নেতাকে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে৷ তাঁরা হলেন সিদ্ধিরগঞ্জের মাদানীনগরের আল জমিয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ ও মুওয়াদ্দিস আবদুল আউয়াল৷ গত বছরের ৬ মে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে দুই বিজিবি সদস্য, দুই পুলিশসহ ১৯ জন নিহত হন৷ এই ঘটনায় পুলিশ ও বিজিবি সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করে৷
নারায়ণগঞ্জ প্রতিনিধি