জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উমর আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার হোসেনপুর থানায় করা একটি মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ওই কিশোরীকে ধর্ষণ করেন উমর। এরপর তিনি পালিয়ে যান। হোসেনপুর থানার ওসি মীর আবদুস সাত্তার জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।