জেলহাজতে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা চারটি মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিশেষ ক্ষমতা আইনের চারটিসহ মোট ছয়টি মামলায় গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মনিরুল। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।