জেলহাজতে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ হাওলাদারকে জেলহাজতে পাঠানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের বরিশাল বিভাগীয় বিপণন কর্মকর্তা হ‌ুমায়ূন কবিরের দায়ের করা একটি মামলায় উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আনিছুর রহমান গতকাল রোববার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ইউসুফ হাওলাদার ২০ শতাংশ কমিশনে এক হাজার ব্যাগ কিং ব্রান্ড সিমেন্ট বিক্রি করার জন্য আনেন। কমিশন বাদে এ বাবদ তাঁর কাছে ৩ লাখ ৫৫ হাজার টাকা পাওনা রয়েছে। এক মাসের মধ্যে এ টাকা তাঁর পরিশোধ করার কথা ছিল। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ না করায় মামলাটি করা হয়।