জেলহাজতে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমানকে গত বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। ২০০৯ সালে রফিকুর রহমানের কাছে সম্পদের বিবরণী চেয়ে পত্র দেয় দুদক। এরপর তিনি দুদকে সম্পদের বিবরণী জমা দেন। তবে দুদক এক তদন্তে রফিকুর রহমানের আয়বহির্ভূত ১৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার সন্ধান পায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।