জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১৭টি পদে দুটি প্যানেলের ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো আওয়ামী লীগ ঘরানার জয়পুরহাট জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি ঘরানার জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে নৃপেন্দ্রনাথ মণ্ডল ও সাধারণ সম্পাদক পদে ফিরোজা চৌধুরী এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে রফিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে শাহনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান (২) জানান, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ১৮৪ জন ভোটার রয়েছেন।