জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আমান উল্লাহ সভাপতি ও মো. সফিকুল ইসলাম আক্কাছ সাধারণ সম্পাদক হয়েছেন। গত সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার খাজা আলম এ ফল ঘোষণা করেন। সোমবার সকাল নয়টা থেকে আইনজীবী সমিতি ভবনের সম্মেলনকক্ষে ভোট গ্রহণ শুরু হয়। চলে বেলা দুইটা পর্যন্ত। ৩০৮ জনের ভোটারের মধ্যে ২৯৬ জন ভোট দেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আবদুল হাই, মো. হাফিজুর রহমান ও মো. সফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবু জাফর মো. আবদুল্লাহ, অডিটরবিষয়ক সম্পাদক শাহ্ মো. এনায়েত হোসেন, সাহিত্যবিষয়ক সম্পাদক মো. নূরল আমীন, পাঠাগার, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এস এম রফিকুল এবং সদস্য মঞ্জুরুল আহসান, মো. শামসুজ্জোহা ইসলাম, মাসুম ফেরদৌস, মাহফুজা সুলতানা, মিজানুর রহমান ও শফিকুল ইসলাম।