জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ মঙ্গলবার। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি সংগঠন থেকে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আইনজীবী সমিতি ভবন-১-এ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।
জেলা আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে শরীফ আবদুর রাকিব, সাধারণ সম্পাদক পদে ইদ্রিস আলী, সহসভাপতি তাজমিলুর রহমান সরদার ও আবদুল মজিদ, যুগ্ম সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সহকারী সম্পাদক পদে আয়ুব খান ও পলক কুমার মৈত্র, গ্রন্থাগার সম্পাদক পদে সুকুমার রায় এবং কার্যকরী সদস্য পদে বসির আহমেদ খান, রহুল কুদ্দুস, শাহিনা আক্তার, শাহনাজ পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম নবী, আফরোজা সুলতানা, একরামুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন সভাপতি পদে মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক পদে এম এ গফুর, সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও বোরহান উদ্দিন জাকির, যুগ্ম সম্পাদক পদে জি এম কামরুজ্জামান, সহকারী সম্পাদক পদে এস এম আবদুর রাজ্জাক ও বি এম জাফর আলতাফ, গ্রন্থাগার সম্পাদক পদে মিজানুর রহমান এবং কার্যকরী সদস্য পদে মোজাহার হোসেন, কাজী আবদুল মঈন, মোস্তফা মাহফুজুর রহমান, মাহমুদা খানম, জুলফিকার আলী, শামীম আহম্মেদ চৌধুরী, শাহজান কবির, লতিফুর রহমান ও ডেজিনা ইয়াসমিন।