জেলা আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুস ছাত্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ওরফে আমান হত্যা মামলায় গত রোববার এই নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী ভবনে জেলা বিএনপির এক কর্মিসভার আয়োজন করা হয়। সভা চলাকালে প্রতিপক্ষের হামলায় আমান উল্লাহ নিহত হন। এ ঘটনায় আমানের মা ফাতেমা খাতুন ওই রাতেই ৭৬ জনকে আসামি করে মামলা করেন।
ওসি আরও জানান, ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আবদুস ছাত্তারকে ২০১৩ সালের ১৯ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে।