প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। গতকাল বুধবার ইজতেমার ক্যাম্প ও তাঁবু তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমার সমন্বয়ক আবদুল বারেক মেম্বার বলেন, বন্দরের মদনপুরে ইস্ট টাউন এলাকার খালি মাঠে এবার প্রথম জেলাভিত্তিক ইজতেমা হচ্ছে। এখন থেকে প্রতিবছরই ইজতেমা হবে বলে আশা করা হচ্ছে। ইজতেমায় জেলার প্রায় দুই লাখ মুসল্লি আসবেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ চৌকি বসানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ