জেলা-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ২৯ সদস্যের এই কমিটি ২০১৫-১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।
কার্যকরী কমিটির সভাপতি হিসেবে ঢাকা জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন জাহান আফরোজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিলাবিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সুলতানা রাজিয়া নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে পরিষদের নিজস্ব কার্যালয়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা এবং দ্বিবার্ষিক সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।