জেলা ও অতিরিক্ত জেলা জজ পদে রদবদল
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে রদবদল করেছে।ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান (জেলা জজ) মো. কামরুল হোসেন মোল্লাকে দুর্নীতি দমন কমিশনের (দুদুকের) মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁর চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।এ ছাড়া অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মাহফুজার রহমানকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং কুমিল্লার অতিরিক্ত জেলা জজ হাসিনা রৌশন জাহানকে ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।ঢাকার পরিবেশ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) ফউজুল আজিমকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তার পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বিজ্ঞপ্তি।