জেলা ও অতিরিক্ত জেলা জজ পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদে কিছু রদবদল করেছে সরকার। গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বরিশালের বিভাগীয় বিশেষ জজ কে এম জুলফিকার আলীকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেনকে নোয়াখালীর জেলা ও দায়রা জজ, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক খোন্দকার গোলাম মোস্তফাকে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ, নেত্রকোনার জেলা ও দায়রা জজ কাদের নেওয়াজকে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিশেষ জজ, বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মীর্জা মোহাম্মদ আয়ুব আলীকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ কে এম শামসুল ইসলামকে চট্টগ্রামের মহানগর দায়রা জজ এবং ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) মো. মফিজুল ইসলামকে বগুড়ার জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) মো. শহীদুল্লাহকে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) এবং বগুড়ার জেলা ও দায়রা জজ তারিক হায়দারকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) পদে প্রেষণে নিয়োগ করে তাঁদের চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকার অতিরিক্ত জেলা জজ মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা জজ অরূপ কুমার গোস্বামীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (অতিরিক্ত জেলা জজ) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।