জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ২১ জন
সরকার ২১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে। সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজার রহমানকে কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাঙামাটির আমজাদ হোসেনকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, ফরিদপুরের আলী আকবরকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিলেটের আবু সৈয়দ দিলজার হোসেনকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জাকির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নেত্রকোনার হারুনুর রশিদকে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইনকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর মো. শাহেনুরকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব বাসু দেব রায়কে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ জজ, গোপালগঞ্জের বজলুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মেহেরপুরের এ কে এম আবুল কাসেমকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিরাজগঞ্জের হোসনে আরা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিশেষ জজ, জয়পুরহাটের আকতার-উল-আলমকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ভোলার রোকসানা পারভীনকে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ আমির উদ্দিনকে ময়মনসিংহের বিশেষ জজ, বান্দরবানের রমনী রঞ্জন চাকমাকে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক বেগম শামীম আহম্মদকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিরোজপুরের রফিকুল ইসলামকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য কাজী শাহিনা নিগারকে প্রেষণে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের দুই উপসচিব অরূপ কুমার গোস্বামীকে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং মো. ফজলুল হককে মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ছয়জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।