জেলা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য পরিদর্শকদের একটি সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিদর্শক অশ্বিনী কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান, সাংগঠনিক সম্পাদক আনিছ রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে আশরাফ আলীকে সভাপতি, সোহেল মাসুদকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও শাহ আলমকে অর্থ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।