জেলা কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বর্তমান কমিটিকে বিতর্কিত দাবি করে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের একাংশ। একই সঙ্গে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতারা ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি ও নিন্দা জানানো হয়। বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বের হয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের নেতা গৌছউদ্দিন নিক্সনের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের নেতা আবদুল আজিজ, সিতার আহমদ, মুহিবুর রহমান, রাজীব আহমদ, সুরঞ্জিত পাল প্রমুখ। জেলা ছাত্রলীগের নেতা গৌছউদ্দিন নিক্সন বলেন, ‘আমরা সর্বস্তরের নেতারা এই বিক্ষোভ মিছিল করেছি। জেলা কমিটি ঘোষণার পর থেকেই আমরা এটিকে বিতর্কিত ও অবৈধ দাবি করে আসছি। জেলার ত্যাগী নেতা-কর্মীরা কখনোই এই কমিটিকে মেনে নেয়নি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বোঝা যায় তারা ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়েছে।’