প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সভা হয়েছে। গতকাল রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ওই দাবিতে প্রথম সভা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ প্রমুখ। প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, কলাপাড়াকে জেলা করার দাবিতে উপজেলায় বসবাসরত সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ২৫ আগস্ট পরবর্তী সভা করা হবে।