ঝিনাইদহ জেলা ও দায়রা জজের পদ প্রায় চার মাস ধরে শূন্য রয়েছে। এ কারণে প্রায় ৭০০ মামলা ঝুলে আছে। এসব মামলার বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল হক গত ৯ মার্চ টাঙ্গাইল জেলায় বদিল হয়েছেন। এর পর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু আহসান হাবিব ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন বিচারকাজ চলছে শুধু নতুন করে তারিখ নির্ধারণের মধ্য দিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ জেলা জজ আদালতের এক কর্মকর্তা জানান, মো. মাহবুবুল হকের বিদায়ের সময় আদালতে প্রায় ৪০০ মামলা বিচারাধীন ছিল। এরপর গত চার মাসে আরও প্রায় ৩০০ মামলা এসে জমেছে। সব মিলিয়ে ওই ৭০০ মামলা বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। অনেক মামলা আছে যেগুলোর আসািমরা কারাগারে রয়েছেন। আসামিরা জজ আদালতে জামিনের আবেদন করবেন। কিন্তু জজ না থাকায় সেটা করতে পারছেন না। এতে আসািমপক্ষের লোকজনকে হয়রািনর শিকার হতে হচ্ছে।
আইনজীবী আতিয়ার রহমান জানান, ভারপ্রাপ্ত জেলা জজের পক্ষে সব কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে আদালতে বিচারপ্রার্থীরা সঠিক সময়ে বিচার পাচ্ছেন না।
সরকারি কেঁৗসুলি (পিপি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, জেলা ও দায়রা জজ হচ্ছেন এ জেলার বিচার বিভাগের প্রধান। সেই পদ শূন্য থাকলে বিচার বিভাগ দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া অনেক মামলা আছে যেগুলো জজ আদালতে বিচারাধীন। জজের অভাবে সেই মামলাগুলোর সমাধান হচ্ছে না।